সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লুৎফুল্লাহ এমপি’কে টিকা প্রদানের মাধ্যমে কলারোয়ায় করোনার ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন

কলারোয়ায় কোভিড-১৮ করোনা ভাইরাসের ভ্যাক্সিনেশন কার্যক্রম তথা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুস্তফা লুৎফুল্লাহ এমপি’কে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা প্রদানের মাধ্যমে কলারোয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে ২৫ জন ব্যক্তি টিকা গ্রহণ করেন।

এর আগে করোনা ভাইরাস প্রতিষেধক ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও কলারোয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, কলারোয়ার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সাতক্ষীরা সাতক্ষীরা পল্লীমঙ্গল কলেজের স্কুলের অবসরপ্রাপ্ত আলহাজ্ব ইউনুস আলী, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক, সাচিপ নেতা ডাক্তার সুব্রত ঘোষ, ডাক্তার জাহিদ আলম, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন প্রমুখ।

এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘এদিন সকাল পর্যন্ত করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণের জন্য কলারোয়ায় ১৬৩ জন ব্যক্তি নাম নিবন্ধিত করেছেন। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩টা পর্যন্ত।’
তিনি আরো বলেন, ‘প্রত্যককে দুইটি টিকা দিতে হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিন পর আরো একটা টিকা দিতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক