শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন

কলারোয়ায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমন। প্রশাসনের কঠোরতার পরেও মানুষের অবাধ চলাফেরার কারণে সংক্রমনের হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মাঝে।

করোনা সংক্রমন রোধ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল।

জানা গেছে ১০, ১১ ও ১২ জুলাই করোনা রিপোট প্রকাশ হলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ জন। এ পর্যন্ত উপজেলায় ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১৮ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। আর করোনামুক্তির দ্বার প্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে ৩১ জন করোনা সংক্রমনে কোয়ারেন্টাইনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপি) ডাক্তার জিয়াউর বলেন, ‘সচেতনতার বিকল্প নেই। এদিকে, কলারোয়া পৌর সদরের একদিনে আক্রান্ত হয়েছেন ৮জন। একই পরিবারে আক্রান্ত হয়েছেন ৪ জন।বাকীরা বিভিন্ন ইউনিয়নের। একদিনে এতো আক্রান্তের ঘটনায় পুরো কলারোয়া আতঙ্ক দেখা দিয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫জন। তবুও মানুষের মধ্যে সচেতনতার ছাপ দেখা যায়নি। চলার পথে মুখে মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। উপজেলা প্রশাসন ও কলারোয়া থানা পুলিশ বার বার মানুষকে করোনা নিয়ে সতর্কবার্তা দিয়ে চলাফেরা এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসার পরামর্শ দিলেও জীবিকার তাগিদে এবং নানা কারণেই মানুষকে বের হতে হচ্ছে। মানুষের অবাধ চলাচল আরো বেড়ে গেছে। বর্তমান যে হারে কলারোয়া উপজেলায় করোনা পজেটিভ রোগী বাড়ছে আগামি দিনগুলোতে সচেনতা ও স্বাস্থ্যবিধির উপর জোর না দিলে করোনা ভাইরাস আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করছেন সংশ্লি¬ষ্টরা। তারা বলছেন, এখনই সকলে সচেতন না হলে আমাদের জীবন জীবিকার বিপর্যয় ডেকে আসতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান