শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আনন্দঘন ‘ভাইফোঁটা’ উদযাপন

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’।

সোমবার (১৬ নভেম্বর) কলারোয়ায় আনন্দঘন পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ভাইফোঁটা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে ভাইফোঁটাকে ঘিরে ওঠে উৎসবের আমেজ।
বাজারের মিষ্টির দোকানে ভিড় লক্ষ্য করা যায়।

মিলন দত্ত, দেবাশীষ চক্রবর্তী, আদিত্য বিশ্বাস, গোপাল ঘোষ বাবু সহ অনেকে জানান, ‘এদিন ভাইদের মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেন বোনেরা। ভাইদের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টিমুখও করান বোনেরা। সেই সঙ্গে দেন উপহারও। ভাইয়েরাও বোনদের উপহার কিংবা শুভকামনা প্রদান করেন। সকাল থেকেই ধর্মীয় উৎসবের এই রেওয়াজ প্রতিপালন করেন ভাই ও বোনেরা।’

সংশ্লিষ্টরা জানান, ‘কালীপুজো শেষ। এরপরেই হলো ভাইফোঁটা। পঞ্জিকা মতে ১৬ নভেম্বর বাংলার ৩০ কার্তিক সোমবার সকাল ৭টা ৬ মিনিট থেকে পরের দিন ১৭ নভেম্বর ভোর ৩টা ৫৬ মিনিট পর্যন্ত ভ্রাতৃদ্বিতীয়া পালন। এ সময়ে ভাইদের মঙ্গল কামনায় তাঁদের কপালে ফোঁটা দেবেন বোনেরা।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ