শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মানবসেবায় মুদি ব্যবসায়ি আমিনুর রহমান

কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট মেরামতসহ উন্নয়নমূলক কর্মকান্ড, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণী, বুলবুল, আম্পানে অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন এমনি একজন উপজেলার রায়পুর বাজারের মুদি ব্যবসায়ি আমিনুর রহমান।

শুক্রবার বিকেলে রায়পুর থেকে নিজদেবপুর ইট সোলিং রাস্তার বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মাদ এর বাড়ির সম্মুখে সংস্কার কাজ শুরু করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবক আমিনুর রহমান উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত জিয়াদ আলি কারিগরের ছেলে।

স্থানীয় বাসিন্দা কালু গাজী, জাহাঙ্গীরসহ কয়েকজন জানান, দীর্ঘদিন উপজেলার রায়পুর থেকে নিজদেবপুর সড়কের বিভিন্ন স্হানে গর্তের সৃষ্টি হয়ে খুবই ঝুঁকিপূর্ন রয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই। দীর্ঘদিনের ইটের সোলিং রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি এই অবস্থায় পড়ে থাকলেও কেউ যখন এগিয়ে অসেনি তখন সমাজসেবক আমিনুর রহমান রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। সামান্য মুদি ব্যবসায়ি আমিনুর সমাজ সেবার পাশাপাশি মানব সেবাও করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণী, বুলবুল, আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সামগ্রীক ও টিন বিতরণ করেছেন।
এমনকি মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সহযোগিতায় এলাকার সাধারণ মানুষদের মাঝে কয়েক শত শত সাবান ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।

এসব বিষয়ে সমাজসেবক আমিনুর রহমান বলেন, আমরা যদি সত্যিই একটা সুন্দর সমাজ দেখতে চাই তাহলে সমাজের সবার উচিত ভাল কাজ করা। তাই মানব সেবা ও সমাজ সেবা করে জীবন কাটাতে চাই। এ জন্য তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্বেচ্ছাসেবী সংস্থা সাতক্ষীরা ঋ-শিল্পি’র কর্মরত মাহাবুব রহমান বলেন, মুদি ব্যবসায়ি আমিনুর রহমান বেশ কয়েক বছর নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নমূলক কাজ করে আসছে। তার আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও তিনি উদার মনের মানুষ। তার এমন মহতী উদ্যোগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষেরা।

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি বলেন, আমিনুর রহমান সৎ, সাহসী, মানবিক ও সময়োপযোগী একজন মানব সেবক। দীর্ঘদিন যাবৎ সে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তার উদ্যোগ করে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি তার ইচ্ছা পূরণ হোক এই কামনা করি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন