বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাঙ্গাইলের এমপি একাব্বর হোসেন আর নেই

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার একান্ত সচিব ইকবাল বিন মতিন জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন টানা চারবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।

৬৫ বছর বয়সী এই রাজনীতিবিদ গত ২০ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

বুধবার (১৭ নভেম্বর) বাদ জোহর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একাব্বর হোসেন ১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার নাম রেজিয়া বেগম। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

একাব্বর হোসেন এরশাদ সরকারের সময় ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯০ সালে বিএনপির সরকারের সময় উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর একই দল থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে টানা এমপি নির্বাচিত হন।

তিনি ২০১৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর