শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢামেকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে পুলিশের বাধা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে সেখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ঢামেকের প্রশাসনিক ব্লকের প্রধান ফটকের সামনে পুলিশি বাধার মুখে পড়েন অভিভাবকরা।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, আমরা রাস্তায় দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ দাঁড়াতেই দেয়নি। আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

ঢামেকের সামনে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি ১৫ তারিখে এখানে মুহুর্মুহু হামলা হয়েছে। এখানে ছাত্রলীগ হামলা করেছিল। এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল।

ঢামেকের সামনে দাঁড়াতে না পেরে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে যান অভিভাবকরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল ত‍্যাগ করেন।

তবে অভিভাবকদের কেন দাঁড়াতে দেওয়া হয়নি- সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন