শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের দেশে টেস্টে হোয়াইটওয়াশ পাকিস্তান

ঘরের মাঠে টেস্ট হারের বিত্ত থেকে যেনো বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান। করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনে বাবর আজমদের আট উইকেটে হারিয়েছে বেন স্টোকসরা। এ নিয়ে ঘরের মাঠে টানা চারটি টেস্টে তাদের পরাজয় হলো।

প্রথম দুই টেস্ট জয় করে, আগেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছিল ব্রিটিশরা। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে, ১৬৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দিনশেষে দুই উইকেট হারিয়ে ১১২ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৫৫ রান। কিন্তু আর কোনো উইকেট না হারিয়েই, জয়ের লক্ষে পৌঁছে যায় ইংল্যান্ড। ডাকেট ৮১ এবং অধিনায়ক স্টোকস ৩৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশে লজ্জা দিলো ব্রিটিশরা। সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডে ৭৪ রানে জয়ের দেখা পায় ইংল্যান্ড।। দ্বিতীয় ম্যাচে, মুলতানে পাকিস্তানকে মাত্র ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে তারা।

ম্যাচে শতক করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা। একই সাথে সিরিজে অসাধারণ পারফর্মেন্সের জন্য সিরিজ সেরাও হয়েছেন তিনি। সিরিজে তিনিটি সেঞ্চুরির সাথে সর্বোচ্চ ৪৬৮ রান করা এই ব্যাটার, পেয়ছেন সিরিজ সেরার পুরস্কারও।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা