শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামার বিরুদ্ধে গোপনে ভাগ্নের জমি বিক্রি করার চক্রান্তের অভিযোগ

মামার বিরুদ্ধে গোপনে ভাগ্নের জমি বিক্রি করার চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের মরহুম কাজী মহাতাব উদ্দীনের ছেলে কাজী রেজাউল করিম একই গ্রামের মরহুম রুস্তম আলীর ছেলে মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করেন।

অভিযোগকারী প্রতিকার চেয়ে সাতক্ষীরায় এসে সাংবাদিকদের জানান, কালিগঞ্জের দুদলি মৌজায় জেএল ১২০, আরএস ৭৯০ নং খতিয়ানের আরএস ২০৯৩ ও ২১০১ নং দাগে ০.৮৪ একর জমি এসএ রেকর্ডীয় মালিক আমার মাতা রাজিয়া খাতুন। মায়ের হেবা দলীল ঘোষণা মূলে ওই জমির মালিক এখন আমি। কিন্তু আমার মামা মীর মোয়াজ্জেম হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে সেটেলমেন্ট জরিপে উক্ত জমি নিজের নামে রেকর্ড করলে আমি উক্ত রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সাতক্ষীরা মোকামে ৮০৬/২০০২ নং মামলা করেছি। যা বিচারাধীন আছে।

এমতাবস্থায় আমার মামা মীর মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় একনাশকতা মামলার আসামী মৃত গাজী রজব আলীর ছেলে আবুল কাশেম বাবু উক্ত জমি গোপনে তঞ্চকতা করে বিক্রির চক্রান্ত চালাচ্ছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা