বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অপটিক্যাল ব্যবসায়ী উজ্জল দেবনাথের ইহলোক ত্যাগ

কলারোয়ায় অ্যপটিক্যাল ব্যবসায়ী উজ্জল দেবনাথ(৩৮) ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।

সে পৌর সদরের তুলশিডাঙ্গা গোগ এলাকার প্রয়াত অপটিক্যাল(চশমা) ব্যবসায়ী শান্তি দেবনাথের ছেলে। সদালাপী যুবক উজ্জলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিকভাবে জানা যায়, কলারোয়া পৌর বাজারের( এসিল্যান্ড অফিস মোড়) ব্যবসায়ী উজ্জল অপটিক্যালের স্বত্বাধিকারী উজ্জল দেবনাথ শনিবার (৬ মে) দুপুরে বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে দেয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে উজ্জলকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে উজ্জলের স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ কন্যা, বিধবা মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন সন্ধ্যা ৭ টার দিকে উজ্জলকে দমদম মহা শ্মশানে নিয়ে শবদাহ করে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

সুস্থ-সবল যুবক উজ্জলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতা হরেন্দ্র নাথ রায়, হিন্দু -বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ পাল, তাপস পাল, রামলাল দত্ত, নিরঞ্জন ঘোষ, লক্ষ্মণ চন্দ্র বিশ্বাস, নিত্য গোপাল রায়, দীপক ঘোষ, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ