বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় চালু হলো অনলাইন হেলথ সার্ভিস

মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় চালু হলো অনলাইন হেলথ সার্ভিস।

“স্বাস্থ্য আপনার, সুরক্ষার দায়িত্ব আমাদের”- শ্লোগানকে ধারণ করে সুস্থ, সবল, নীরোগ সাতক্ষীরা গঠনের লক্ষ্যে অনলাইন হেলথ সার্ভিসের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও চিকিৎসা বিষয়ক অনলাইন পোর্টাল “চিকিৎসক বার্তা” -এর আয়োজনে ১ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরায় শুরু হয় অনলাইন স্বাস্থ্যসেবা, সাতক্ষীরা।

ভিডিও কনফারেন্স তথা অনলাইন ভার্সুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, খুলনার বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত কুমার ঘোষ এবং আইটি বিশেষজ্ঞ ও চিকিৎসক বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক নিভেল চক্রবর্তী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টরস্ এন্ড মেডিকেল স্টুডেন্টস্ ফ্রম সাতক্ষীরার আহবায়ক ও চিকিৎসক বার্তা’র নির্বাহী সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

আয়োজকরা জানান, ডিসি সাতক্ষীরা ও চিকিৎসক বার্তা’র ফেসবুক পেজ থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও সংশ্লিষ্ট সমস্যার সমাধান পাওয়া যাবে। করোনাকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে সাতক্ষীরাবাসীসহ সারা বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে চিকিৎসক বার্তা।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর