বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্জেন্টিনা

ম্যাচে দাপট দেখিয়েই খেলল আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই গোলটি ধরে রাখতে পারল না বেশিক্ষণ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১২ মিনিট পরই সেই গোল শোধ করে দেয় চিলি। অ্যালেক্সিজ সানচেজ ফেরান সমতা।

আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল আবেগের। তারা শেষবার মাঠে নেমেছিল গত অক্টোবরে। এরই মধ্যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলটির কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে স্মরণে ম্যাচের আগে বুকে তার ছবি আঁকা জার্সি পরেন মেসিরা।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে প্রথম সুযোগটা পেয়েছিল চিলি। পঞ্চদশ মিনিটে এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার সুযোগ আসে লাউতারো মার্তিনেসকে চিলির ডিফেন্ডার গিলের্মো মারিপান ফাউল করায়।

ভিআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মেসি সেই সুযোগটি মিস করেননি। সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

তবে চিলিকে সেই দুঃখ বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায়ই সমতা ফেরায় তারা। চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান সানচেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দলই তাদের রক্ষণে জোর দেয়। তবে ম্যাচের শেষের দিকে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। মেসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু আর্জেন্টিনার জয়ে বাধা হয়ে দাঁড়ান চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

৮০তম মিনিটে অবশ্য দুর্ভাগ্যটা ছিল মেসিরই। ব্রাভো বলটি পাননি, কিন্তু পোস্টে লেগে ফেরে মেসির নিখুঁত ফ্রি কিক। ৮৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির শট ঝাঁপিয়ে পড়ে আটকান ব্রাভো। পরের মিনিটে ডি বক্সের ভেতর থেকে আর্জেন্টিনা অধিনায়কের আরেকটি দারুণ শট ব্যর্থ করে দেন চিলির অভিজ্ঞ গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ সমতায়ই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে।

বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ৩ জয় আর ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর এবং ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে প্যারাগুয়ে।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা। একই দিন বলিভিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামবে চিলি।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের