বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগায় জন্মনিবন্ধন তৈরিতে অর্থ বাণিজ্যের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনে রমরমা অর্থ বানিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্ত ভোগীরা জানিয়েছেন, গোগা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে কাড়ি কাড়ি টাকা গুনতে হয়।সেখানে সরকারি ফি ও সার্ভিস চার্জ ছাড়াও জন্ম নিবন্ধন করাতে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। অথচ অজ্ঞাত কারনেই উপজেলা প্রশাসন নিরব রয়েছেন।গোগা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গেলে সেখানে ০ থেকে ৫ বছর বয়স পর্যন্ত খরচ নেয়া হচ্ছে সরকারি ফি ৫০/- টাকা সার্ভিস চার্জ ১৫০/- টাকা ও ডাক্তারের স্বাক্ষর করানো ২০০/- টাকা সহ সনদ প্রতি ৪০০/- টাকা করে নেয়া হচ্ছে। ৫ বছরের উর্ধে গেলে সনদ প্রতি ৮০০/- টাকা থেকে ১২০০/- টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

অথচ জন্ম সনদে সরকারি ফি নির্ধারন করা রয়েছে ০ থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি কোন ফি নেই কেবলমাত্র সার্ভিস চার্জ ৫০ টাকা নেয়া যাবে।৪৫ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত সরকারি ফি ২৫/- টাকা ও সার্ভিস চার্জ ৫০ টাকা নেয়া যাবে। ৫ বছরের ওপরে সবার জন্য সরকারি ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ, ৫০/- টাকা সহ সর্বমোট ১০০/- টাকা নেযা যাবে। কিন্তু গোগা ইউনিয়ন পরিষদে সরকারি নিয়ম ভঙ্গ করে জন্ম সনদে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি প্রশানের ক্ষতিয়ে দেখার অনুরোধ এলাকাবাসির।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল