বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো

সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্ষেত্রেই লিওনেল মেসিকে পেছনে রেখে এগিয়ে চলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, এবার শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএস) গত এক দশকের সেরা ফুটবলার নির্বাচন করেছে। যেখানে রোনালদোকে পেছনে পেলে সেরা হলেন মেসিই।

দশক সেরার প্রতিযোগিতা হয়েছে মূলত মেসি এবং রোনালদোর মধ্যেই। যেখানে নানা পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় আইএফএফএস মেসিকেই সেরার স্থানে রেখেছে। রোনালদো হলেন দ্বিতীয়। এরপরই তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন ইনিয়েস্তা এবং নেইমার।

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবে একই সময়ে বার্সেলোনার হয়ে অসাধারণ সব গোল করে গেছেন মেসি। যে কারণে রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখলো সংস্থাটি।

জ্লাতান ইব্রাহিমোভিচ এবং লুকা মদ্রিচকে রাখা হয়েছে এই তালিকার অষ্টম এবং নবম স্থানে। সেরা দশে রয়েছেন জিয়ানলুইজি বাফন এবং ম্যানুয়েল ন্যুয়ারের মত দুই গোলরক্ষকও।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর