সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভার্চুয়াল উদ্বোধনী

বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে সমাজের সকল স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মাঠ প্রশাসনে কর্মরতদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার সরকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরন্তর কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশে আরও বলেন, ‘দেশের মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করতে হলে সততা ও কর্মদক্ষতার সাথে কাজ করতে হবে। সরকারের সব ধরনের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবসময় সচেষ্ট থাকতে হবে।’

প্রতিমন্ত্রী নব উদ্বোধনকৃত ‘অনলাইন হেলথ সার্ভিস’ সম্পর্কে বলেন, ‘শেখ হাসিনা সরকারের অবদান ডিজিটাল বাংলাদেশ। দ্রুত ও কার্যকরী সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতির ব্যবহার আরও বৃদ্ধি করতে হবে। সাতক্ষীরা অঞ্চলের মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অনলাইন হেলথ সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‘সাতক্ষীরা অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল। তাই এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে হলে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

প্রতিমন্ত্রী এ সময় জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ অনলাইন বইমেলা, মুজিববর্ষে ১৪০০ আইটি এক্সপার্ট প্রশিক্ষণ কর্মসূচি, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প, অনলাইন হেলথ সার্ভিস, সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলার জনসংখ্যার পেশাভিত্তিক ডাটাবেজের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, খুলনার বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা