বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের ১০৮ মন্দিরে জিআর চাউল বিতরণ করলেন এমপি রবি

শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত জিআর চাউল পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সব ধর্মের মানুষ উৎসবমূখর পরিবেশে তাদের স্ব-স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গেছে। আজ বহি-বিশ^ আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবে। কিভাবে আমাদের দেশ এত উন্নত হল। বাংলাদেশের অর্থনীতি খুবই ভাল। নিজস্ব অর্থায়ণে আমরা পদ্মাসেতু করছি। কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল তৈরী হয়েছে। বিদ্যুৎ দেশের প্রয়োজনেরও বেশি উৎপাদিত হচ্ছে। উন্নয়ন মানেই বাংলাদেশ আওয়ামীলীগ। আপনারা প্রাণ খুলে আপনাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন করবেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাশ, কাটিয়া পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, পলাশপোল সার্বজনীন পূজা মন্দির এর সমীর কুমার বসু, অসীম কুমার সোনা, মহাদেব সরকার প্রমুখ।

এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১০৮ টি পূজা মন্দিরে ৫০০ কেজি করে মোট ৫৪ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ শিবপদ গাইন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী