বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে সকাল ১০ টায় (নায়েম ঢাকা’র) শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে শহরের পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নায়েম ঢাকার কো-অর্ডিনেটর চামেলী দাস,টিচার ট্রেইনার শাহ মোঃ আব্দুল মাবুদ ও শামসুল হুদা শুভসহ বিভিন্ন স্কুলের ৪০ জন ইংরেজি শিক্ষক।

উল্লেখ ১২ মে হতে ২৫ মে পর্যন্ত ১২ ব্যাপী প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার বিভিন্ন স্কুলের (ইংরেজি) ৪০ জন সহকারী শিক্ষক অংশ গ্রহন করেন। অংশ গ্রহনকৃত শিক্ষকদের মধ্যে ইংরেজি শিক্ষায় দক্ষ হিসেবে ১ম পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালেয়র ইংরেজি শিক্ষক মো. মাকসুদুর রহমান, ২য় মো. রোকনুজ্জামান ও ৩য় পুরস্কার পেয়েছেন সহকারী শিক্ষক সামিউল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন (নায়েম) শিক্ষা মন্ত্রনালয়ের টিচার টেইনার মৌ. তৌহিদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ