বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইটাগাছায় নারীর উপর হামলা মামলায় খোকন মিয়া গ্রেপ্তার

সাতক্ষীরা সদরের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখলের উদ্দেশ্যে নারীর উপর হামলার ঘটনার মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে সদর থানার ইজহারকৃত মামলা নং ০১/০১-০২-২০২২।

মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) রাতে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মামলার আসামী মো.বিল্লাল হোসেন ওরফে খোকন মিয়া (৩৮)কে আটক করে সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা। সে সদরের ইটাগাছা নিরালাপাড়ার মৃত্যু ইউসুফ গাজীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা বলেন, মামলার পরিপেক্ষিতে আসামী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় অপর আসামীরা হল খোকনের স্ত্রী নাজমিন সুলতানা ও মাতা মোছা. ছকিনা বিবি, বোন শাহানারা ও আনোয়ারা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, রোববার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখল ও হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারীর উপর হামলা করে খোকন মিয়ার ও তার গংরা।

হামলায় আব্দুস সবুরের স্ত্রী রেশমা বেগম আহত হন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসতাপালে পাঠায়। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ