রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে একদিনে করোনায় মৃত্যু আরও ১৬ জনের

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। একই সময়ে ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় করোনা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ৪০৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জের ৫১ জন, হবিগঞ্জের ৫১ জন ও মৌলভীবাজারের ১৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ১১৩ জন, হবিগঞ্জে পাঁচ হাজার ৩০০ জন, মৌলভীবাজারে ছয় হাজার ২২১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ৬৩৮ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ১৬ জন রোগী। তাদের ১৩ জন সিলেট জেলার, দুইজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মারা গেছেন সংখ্যা ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ৬২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে তিনজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন। এছাড়া সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ সময়ে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৬০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫৪ জন সুনামগঞ্জের, ২১ জন হবিগঞ্জের, ৪০ জন মৌলভীবাজারের জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ১৩ জন, সুনামগঞ্জে তিন হাজার ৫০৫ জন, হবিগঞ্জে দুই হাজার ৬৩৬ জন, মৌলভীবাজারে চার হাজার ৯৫ জন ও ওসমানী হাসপাতালে ২৫২ জন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক