বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুবিধাবঞ্ছিতদের ইফতার ও ঈদ বস্ত্র দিলো নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্ছিতদের মাঝে “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ” কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবছর ঈদ তার স্বকীয় উৎসবের আনন্দ-আমেজ নিয়ে ফিরে আসে। তবে এই আনন্দ সবার হয়ে উঠে না, এই আনন্দ পোঁছাতে পারে না সমাজের সুবিধাবঞ্চিতদের দ্বারপ্রান্তে। এই রুড় বাস্তবতার নিরিখে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটি ক্ষুদ্র প্রয়াস “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ” কর্মসূচি।
এবছর ক্লাবটি রাজধানীর মিরপুরে অবস্থিত নূরানী ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় গত ২৫ এপ্রিল, সোমবার ৪০০-এরও অধিক ঠিকানাহীন-অভিভাবকহীন এতিম শিশুর মাঝে ইফতার বিতরন করে এবং ইফতারের পর তাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে। ঈদের নতুন কাপড় পেয়ে শিশুদের মাঝে ছড়িয়ে পড়ে ঈদের উৎসবের আমেজ।
এ কর্মসূচি সম্পর্কে ক্লাবটির বর্তমান সভাপতি আহমেদ তাহমিদ জামান বলেন, “আমাদের ক্লাব দীর্ঘ ২৫ বছর যাবত দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসছে। খাবার ও ঈদের কাপড় হাতে পাওয়ার পর ওদের হাসিমাখা মুখগুলো দেখে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হয়। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হলো, সারাবছর না হোক, অনন্ত ঈদের একটা দিনে নতুন কাপড় পরার আনন্দটুকু যেন আমরা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের দিতে পারি। আমরা চাই সমাজের কোন শিশুই যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সেই প্রচেষ্টায় ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
  • প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা
  • বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
  • আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর
  • জুলাই-আগস্ট থেকে শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
  • গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট