শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন সড়কে শেষ

ফেসবুকে নিজের নামের সঙ্গে বন্ধনীচিহ্নে পর্বতারোহী জুড়ে দিয়েছেন। গান, আবৃত্তি, বইপড়া, সাইকেল চালানো তাঁর ভীষণ পছন্দ। তবে সব ছাপিয়ে রেশমা নাহারের স্বপ্ন—নিজেকে পর্বতারোহী হিসেবে প্রতিষ্ঠিত করা। একদিন এভারেস্টের চূড়ায় ওঠা। কিন্তু গাড়িচাপায় সব শেষ। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ৭আগস্ট শুক্রবার সকালে গাড়িচাপায় প্রাণ হারান তিনি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। রেশমা সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেক রোড ধরে গণভবনমুখী সড়কে দিয়ে এগোচ্ছিলেন। চন্দ্রিমায় ঢোকার ব্রিজের সামনের সড়কে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে তাঁর মাথায় আঘাত লাগে। পথচারীরা উদ্ধার করে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

যে মাইক্রোবাসটি রেশমাকে চাপা দিয়েছে, তার হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান ওসি আবুল কালাম আজাদ। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেটা দেখে গাড়ি শনাক্ত করা হবে।’

রেশমা রাজধানীর নিউমার্কেট এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। তিনি ঢাকায় মিরপুর এলাকায় থাকতেন।

রেশমার দুলাভাই মনিরুজ্জামান বলেন, রেশমা আগে তাঁর বড় বোনের সঙ্গে পুরান ঢাকায় থাকতেন। পরে কর্মস্থল পরিবর্তন হলে তিনি মিরপুরে চলে যান। বেলা ১১টার দিকে খবর পেয়ে তাঁরা হাসপাতালে যান।

মনিরুজামান বলেন, মাইক্রোবাসটি কোনো খোঁজ পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে তাঁরা মামলা করবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের একজন নিয়মিত সদস্য ছিলেন রেশমা। সেই সূত্রে রেশমার বন্ধু সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘রেশমা খুবই উদ্যমী ছিলেন। গান, আবৃত্তি, পাঠচক্রে নিয়মিত অংশ নিতেন। সাইকেল চালাতে ভালোবাসতেন। তিনি সকালে সাইকেল চালিয়ে রমনায় গিয়ে শরীরচর্চা করে হাতিরঝিল যেতেন। সেখানে কয়েক চক্কর দিয়ে সাইকেলে চালিয়ে বাসায় ফিরতেন।’

সাখাওয়াত হোসেন জানান, রেশমার স্বপ্ন ছিল নিজেকে পর্বতারোহী হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি এভারেস্টের চূড়ায় ওঠার স্বপ্ন দেখছিলেন। সে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বাংলাদেশের কেওকারাডংয়ে ওঠার মধ্য দিয়ে রেশমা নিজের পর্বত অভিযান শুরু করেন। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন। রেশমা গত বছর লাদাখের স্তোক কাংরি পর্বত জয় করেন। এ ছাড়া আফ্রিকার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়া জয়ের জন্য গিয়েছিলেন তিনি।

সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন