বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এমপি স্বপনের পিতার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

দীপক শেঠ: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা ডা.মো. আব্দুল করিম সরদারের ১৯তম মৃত্যুবার্ষিকী বুধবার (১২ জুন) কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামে পালিত হয়েছে।
২০০৫ সালের আজকের এই দিনে সমাজসেবক ডা. আব্দুল করিম সরদার ইন্তেকাল করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পারিবারিক উদ্যোগে উপজেলার হুলহুলিয়া গ্রামের বাড়িসহ বিভিন্ন এতিমখানায় কোরআনখানির ব্যবস্থা করা হয়।

এছাড়া বুধবার সিংগা, কোমরপুর-কুঠিরপুল, বহুড়া ও মদনপুর গ্রামের ৪টি এতিমখানায় বিশেষ দোয়া ও কোরআনখানির ব্যবস্থা করা হয় বলে জানান মরহুমের পুত্র আশিয়ানা হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আবু নাসির ডিটু।

এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার ওই ৪ এতিমখানায় উন্নত ধরণের খাবার পরিবেশন করা হয়।

সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন তাঁর পিতার মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।

সংসদ সদস্যের ছোট ভাই সমাজসেবক মো. আবু নাসির ডিটু প্রতিটি এতিমখানায় নিজে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনিসহ তাঁর ভাই হুমায়ুন কবির মিটু বিশেষ দোয়া অনুষ্ঠানে শরিক হন ও সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে ডা. আব্দুল করিম সরদারের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা