বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাতারে মসজিদের সৌন্দর্য দেখতে ভিন্নধর্মী মানুষেরও ভিড়

বিশ্বকাপ উপলক্ষে কাতারের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনা ও মসজিদগুলোকে নতুনভাবে সাজিয়ে তুলেছে দেশটির প্রশাসন। রং-বেরংয়ের মার্বেল পাথর ও নান্দনিক নকশায় সজ্জিত মসজিদগুলো দেখতে ভিড় করছেন খেলা দেখতে আসা দর্শকরা। এর মধ্যে আছেন ভিন্নধর্মাবলম্বীরাও। মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়ে আনন্দিত সবাই।

নান্দনিক কারুকার্য খচিত স্থাপনা। এর ভেতর কিংবা বাহির, চারিদিক সজ্জিত। নানা রংয়ের পাথর আর দারুণ স্থাপত্যশিল্পের মিশেলে দণ্ডায়মান এক একটি মসজিদ। যেগুলোর ভেতর থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। যে স্থানটি মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে প্রশান্তির জায়গা।

মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ দেশ কাতার। বিশ্বকাপের জন্য অবকাঠামোগত পরিবর্তনে নতুনভাবে সেজে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সে সঙ্গে নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে কাতারের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ ও স্থাপনাসমূহ। নান্দনিক এ স্থাপনাসমূহ দৃষ্টি কাড়ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শকদের।

মসজিদগুলোর গায়ে সোনালি হরফে লেখা নানা কথা। নীল রংয়ের পাথরে সজ্জিত একটি মসজিদে চলছে নামাজ, চলছে প্রার্থনা। নিয়মিত আনাগোনা চলছে মুসল্লিদের। মুয়াজ্জিনের আযান শুনে ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ।

কাতারের মূল আকর্ষণ এ মসজিদগুলোতে আসছেন ভিন্নধর্মী মানুষও। এগুলোর সৌন্দর্য উপভোগে খোদ আর্জেন্টিনা থেকে আগত দর্শকরাও জমায়েত হচ্ছেন সেখানে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপে আগত দর্শকরা শুধু ম্যাচগুলো উপভোগ করছেন না; সঙ্গে কাতারের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করতে বেশ আগ্রহী। নিল মসজিদ অথবা কাতারা মসজিদটির সৌন্দর্য দেখতে অনেক মানুষ এখানে আসছেন। সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে এসে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করছেন।

কাতারের এসব ঐতিহ্যবাহী মসজিদ ও স্থাপনাগুলো দেখতে এসে মুসলিম সংস্কৃতি সম্পর্কে ধারণা পাচ্ছেন অন্য ধর্মের মানুষজনও।

এক আর্জেন্টাইন বলেন, ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কাতারে আমার পরিবারের সঙ্গে খেলা দেখতে এসে আমি খুব উপভোগ করছি এখানকার মানুষের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে। আমি যখন এ মসজিদটিতে প্রবেশ করেছি আমি খুবই স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করেছি।

আরেকজন বলেন, ‘বিশ্বকাপ আসলে শুধু খেলা উপভোগের কোনো ইভেন্ট না, এখানে এসে আমরা ভিন্ন সংস্কৃতি এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানতে পারছি। যা আমাকে খুবই আনন্দ দিচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের