শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তথ্যপ্রযুক্তি আইনে সাতক্ষীরার সাপ্তাহিক পত্রিকা মুক্ত স্বাধীন সম্পাদকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় তথ্যপ্রযুক্তি আইনে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সদর থানায় মামলাটি দায়ের করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।

মামলায় আবুল কালামসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার অনলাইন ভার্সন (ওয়েবসাইট) এবং পত্রিকার সম্পাদক মো. আবুল কালামের নিজ নামীয় ফেসবুক একাউন্টে মিথ্যা, বানোয়াট, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতেত আঘাত ও অবমাননাকর এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করার অভিযোগে সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম ওরফে থাই ব্যবসায়ী কালামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার নং-৬০। ধারা ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮) এর ২৫(২)/২৮(২)/২৯(১)/৩১(২)।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান উজ্জল এজাহারে উল্লেখ করেছেন, তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক।
তিনি দীর্ঘদিন সুনামের সাথে সাতক্ষীরায় সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ঢাকাস্থ সাতক্ষীরা জনসমিতির আজীবন সদস্য, সাতক্ষীরা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সাতক্ষীরা রাইফেল ক্লাবের আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের আজীবন সদস্যসহ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এ ধরণের মিথ্যা, উস্কানীমুলক, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশ ও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ায় তিনি সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস