শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল পৌর এলাকার দোকানপাটসহ গণপরিবহন বন্ধ ঘোষণা!!

করোনাভাইরাসের বিস্তাররোধে নড়াইল পৌর এলাকার দোকানপাট, শপিংমল, ইজিবাইকসহ গণপরিবহন ১৪দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকানসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো চালু থাকবে।

জেলা প্রশাসকের আদেশক্রমে তথ্য অফিস থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া নড়াইল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মাইকিং করে গতকাল থেকেই দোকানপাট বন্ধের ঘোষণা দেয়া হয়।

এদিকে, নড়াইল পৌর এলাকায় ১৪দিনের জন্য দোকানপাট বন্ধের ঘোষণায় গতকাল দুপুরে শহরের বাণিজ্যিককেন্দ্র রূপগঞ্জ বাজার এলাকায় দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন সাধারণ ব্যবসায়ীরা। ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সড়কের ওপর বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে দোকানপাট বন্ধের ঘোষণা তারা মানবেন না। নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ এলাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। জনসাধারণেরও কেনাকাটায় সমস্যা হবে।
অন্যদিকে, গতকাল সোমবার নড়াইলে ৪০ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৮জন এবং সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলায় ১১জন করে। এছাড়া আজ মঙ্গলবার লোহাগড়া উপজেলা একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নড়াইলে মোট ৮০৩ জন করোনা রোগি পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৩ জন। মারা গেছেন ১২ জন। বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা ৩০৮ জন। এর মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ