মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতার মৃত্যু!

সদর উপজেলার ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতা গৌর রায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। যদিও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক জানিয়েছেন গৌর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরআগে গত মঙ্গলবার (২৮ জুলাই) করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে প্রতাপ রায়ের মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা সংগ্রহের তিন দিন পর করোনা নেগেটিভ বলে জানান মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

এদিকে ঝাউডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। এমনকি অনেকে ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না।

নিহতের ছোট ছেলে শেখর রায় জানান, বড় ভাই প্রতাপ রায় বাড়িতে ৯/১০ জ্বর, কাশিতে ভুগছিলেন। গত মঙ্গলবার তার শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাত ৯টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তিনি মারা যান। ঘটনার তিন দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ ভাই প্রতাপ রায় করোনা নেগেটিভ ছিলেন বলে রিপোর্ট দেন। তিনি বলেন, বড় ভাইয়ের মৃত্যুর পর বাবা মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। এক পর্যায়ে রবিবার (২জুলাই) সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি (গৌর রায়) মারা যান। এঘটনার পর তাদের পরিবারে ও স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায় নেমে এসেছে। শেখর রায় আরও জানান, মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন পিতা গৌর রায় হৃদরোগে আক্রান্ত হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা