বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্লাস্টিক ব্যাগে নিজের ‘হার্ট’ সংরক্ষণ!, অতঃপর…

প্লাস্টিক ব্যাগে ‘হার্ট’ সংরক্ষণ! শুনে অবাক লাগলেও এমনটাই করেছেন ব্রিটেনের এক তরুণী। জন্ম থেকেই হার্ট তথা হৃদযন্ত্র সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগতেন ২৫ বছরের জেসিকা ম্যানিং।

বেশ কয়েকবার ওপেন হার্ট সার্জারিতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত স্বাভাবিক জীবন পেতে ওই তরুণীকে হৃদযন্ত্র প্রতিস্থাপন করাতে হয়।

ফুসফুসের সমস্যা থাকায় অস্ত্রোপচার চলাকালীন হৃদরোগেও আক্রান্ত হন তিনি। কিন্তু এরপর সমস্ত বাধা অতিক্রম করে সুস্থ জীবন ফিরে পেয়েছেন জেসিকা।
নিউজ্যিলান্ডে সাফল্যের সঙ্গে হৃদযন্ত্র প্রতিস্থাপন হয় তার। এরপর তরুণী সিদ্ধান্ত নেন, বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে নিজের বাতিল হওয়া হৃদযন্ত্রটি দান করবেন।

কিন্তু গবেষকরা তা তাকে ফিরিয়ে দেন। অগত্যা একটি বিশেষ প্লাস্টিক বাগে ভরে ওই ‘হার্ট’ বাড়ি নিয়ে যান তিনি। সংরক্ষণের জন্য ব্যাগের মধ্যে রাসায়নিক মিশ্রিত তরল পদার্থ রাখেন জেসিকা। অবশেষে নিজের ‘হার্ট’-কে চিরবিদায় জানানোর এক অভিনব পদ্ধতির কথা ভেবেছেন তিনি।

প্লাস্টিকে ভরা হৃদযন্ত্রটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ওই তরুণী। তারপর ওই জায়গা একটি গাছ লাগিয়ে দেবেন।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এখন শুধু এই কাজের উপযুক্ত একটি বাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন জেসিকা। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানাতেই ট্রোলের শিকার হয়েছেন তিনি। যদিও সেসব কথায় কান দিতে নারাজ তরুণী।

তিনি জানিয়েছেন, হৃদযন্ত্র-দাতাকে সম্মান জানাতেই তার এই সিদ্ধান্ত।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, মেট্রো ইউকে, ডেইলি মেইল

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা