বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটের মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান হিটলার গোলদারের অনিয়ম-দুর্নীতির শেষ কোথায়?

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (RERMP-3) এর আওতায় মুলঘর ইউনিয়নে ১০ জন মহিলা কর্মরত। তাদের দায়িত্ব হচ্ছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করা। করোনা কালীন সময়ে অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেলেও ঐ সকল মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের জীবন-জীবিকার তাগিদে দেদারছে কাজ করে যাচ্ছে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।তা সত্ত্বেও মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান হিটলার গোলদার বেআইনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে গ্রামের অসহায় দরিদ্র নারীদের তাদের দায়িত্বের মধ্যে পড়ে না এমন কাজ করাচ্ছে। তাদেরকে দিয়ে ভারী কাজ করানো হচ্ছে। কলকলিয়া বাজারে মাটি ভরাটের কাজ কার নির্দেশে করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ওই মহিলারা জানান যে, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে এখানে কাজ করতে বলেছেন।

ফকিরহাটের মুলঘর ইউনিয়ন এর ইজারাকৃত কলকলিয়া বাজারের রক্ষণাবেক্ষণ কাজে তাদেরকে ব্যবহার করছে। জনৈক হরিদাস বাংলা ১৪২৭ সনের কলকলিয়া বাজারের ইজারাদার।ইজারাদারের নিকট থেকে সুবিধা নেওয়ার জন্যই নাকি এমনটি করা হচ্ছে বলে এলাকাবাসী জানান! বাজার ইজারাকৃত মূল্যের ১৫% টাকা হাট-বাজার রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করার বিধান থাকলেও ওই অর্থ খরচ না করে অন্য প্রকল্পের মহিলাদের দিয়ে বাজারের কাজ করানো হচ্ছে। ওই চেয়ারম্যান একের পর এক অনিয়ম, দুর্নীতি এবং বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে এবং আসছে।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান