বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।বুধবার রাত ৮ টার দিকে স্হানীয় বাবু শরীফ ও কালাম মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।পুলিশের উপস্হিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্হানীয়রা জানান,বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সামনের সড়কে ২৫/৩০ জন যুবক লাঠিসোটা,রড,জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।এ সময় মাঝে মাঝে ‘ফারুউক্কা তুই গেলি কই'(প্রভাষক ফারুক) বলে শ্লোগান দিতে থাকে।স্হানীয়রা কিছু বুঝে ওঠার আগেই রাত ৮ টার দিকে ক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা।খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রন করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ নাজমুল কবির জানান,”এ হামলা শুধু মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের ওপর নয়-এ হামলা সকল সাংবাদিকদের ওপর।ব্যক্তিগত শত্রুতা বা ক্ষোভ থাকতে পারে-তাই বলে সাংবাদিক সংগঠনের একটি ক্লাবের ওপর হামলা ও ভাংচুর খুবই দুঃখজনক।আইনি সহায়তা নেওয়ার পাশাপাশি সাংবাদিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ জানানো হবে।”

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মোঃ জাহিদ হাসান জানান,”খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে গিয়েছি।ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছিল।দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।”

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ