শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ আগুন : শত কোটি টাকার মালামাল ছাই

যশোরের শার্শায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে তিনটি গুদাম পুড়ে প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে আফিল জুট উইভিং মিলস লিমিটেডের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে যশোর, বেনাপোল, ঝিকরগাছা ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুট মিলটি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান।

মিলের ব্যবস্থাপক আব্দুল ওহাব বলেন, শনিবার দুপুর ১টার দিকে কিছু বুঝে ওঠার আগেই মিলের পেছনের অংশের ৩ ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাটসহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় আগুনে ঝলসে যায় মিলের শ্রমিক আখের আলী। পরে অন্তত ২০ জন আহত হয়।

তিনি অভিযোগ করে বলেন, বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধঘণ্টা দেরিতে এসেছেন।

বেনাপোল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়ার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন