শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ


আবু সাঈদ , সাতক্ষীরা : আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবীতে ও সৈরাচার হাসিনার বিচারের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন।
মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ।
মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন।
এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। এই ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এসময় বক্তারা বলেন অবিলম্বে শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
এর আগে সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এর পর থেকে সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ শুরু করেছে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


