শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১ টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, সহকারী সেক্রেটারী মাওলানা আনারুল ইসলাম, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আশকারী, প্রচার মিডিয়া সেক্রেটারী সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এস এম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ, সদস্য আফজাল হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, শের আলী, আবু হাসান, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম, ফারুক হোসেন, মাসুদ খান প্রমুখ।

বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসক বিদায় নেয়ায় জনগণের স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমাদের দল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল। আমরা ন্যায় ও সাম্যের ভিত্তিতে সংগঠন পরিচালনা করি। কিন্তু স্বৈরাচারি শাসকের কারণে আমরা সবচেয়ে মজলুম ছিলাম। আমাদের সকল গণতান্ত্রিক কর্মকান্ড পরিকল্পিত ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সম্প্রতি দেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এর সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কেউই সংশ্লিষ্ট নয়। বরং জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বাধা দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা দেয়া হয়েছে। যারা গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি করছেন তাদেরকে গুজব থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে এবং সঠিক বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

এর আগে বেলা ১২ টায় জামায়াত নেতৃবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেনবিস্তারিত পড়ুন

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ