রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের নব-গঠিত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি খুলনা হ্যাচারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিতহয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি খুলনা হ্যাচারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলাকে সভাপতি হিসেবে পূণ:নির্বাচিত করা হয় এবং আল আকসা হ্যাচারীর মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব-গঠিত কমিটির সভাপতি খুলনা হ্যাচারির স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি বিসমিল্লাহ হ্যাচারীর গাহছুল হোসেন রাজ, সহ-সভাপতি কপোতাক্ষ হ্যাচারীর মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আকসা হ্যাচারীর মো. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খাজা হ্যাচারীর আব্দুস ছাত্তার মনি, কোষাধ্যক্ষ সোনালী হ্যাচারীর শেখ রফিকুজ্জামান খোকন, সদস্য নিউ যমুনা হ্যাচারীর কাজী আমিনুল ইসলাম বাহার, কাবা হ্যাচারীর শেখ জাহাঙ্গীর হোসেন, গালফ হ্যাচারীর এস এম আব্দুল্লাহ মামুন, বুলু স্টার হ্যাচারির বাবন কান্তি দাশ, মাসুম হ্যাচারির আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের নব-গঠিত কমিটিকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ