শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ” শীর্ষক সেমিনার

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় “নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ” শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ১০টায় সরকারি শিশু পরিবারের হলরুমে সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার উপ তত্ত্বাবধায়ক মোছাঃ আয়েশা খাতুন এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবু খায়ের, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার প্রকৌশলী হারুন অর রশিদ, শিশু একাডেমির লাইব্রেরীয়ান মো. রফিকুল ইসলাম।
এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি অংশ নেয়।
সেমিনারে বক্তারা বলেন, সরকারি শিশু পরিবারে (বালক) ১৭ জন কর্মচারীর স্থলে ৫ জন কর্মচারী কর্মরত আছে। যে কারনে দ্রুত শিশু পরিবারে জনবল সংকট নিয়োগদান ও শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের জন্য শিশু পরিবারে জায়গা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত