বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত রক্ষায় ছাড় দেবে না বিজিবি : ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর

মীর খায়রুল আলম: বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় কাউকে ছাড় দেবে না। সীমান্তের যেকোন পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিজিবি। মাদক, চোরাচালান, পুশইন বন্ধে কাজ করছে বিজিবি। এছাড়া সীমান্তের নিরাপত্তা দিতে বিজিবিকে স্থানীয় জনসাধারণ পূর্বে থেকে সহযোগীতা করে আসছে। আমরা মনে করি আগামীতেও তারা আমাদের পাশে থাকবেন। এছাড়া বর্তমানে ভারত বিভিন্ন এলাকায় পুশইন করছেন। যা সম্পূর্ণ অবৈধ। আমরা চাই যে কোন ইস্যু রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হোক। কিন্তু তারা তাদের দেশের অবৈধ নাগরিক ও বাংলাদেশীদের সীমান্ত এলাকায় অনাকাক্সিক্ষত ভাবে প্রবেশ করাচ্ছেন। যদি তাদের আটকের তালিকায় বাংলাশের কোন নাগরিক থেকে থাকেন তাদের ঠিকানা নিশ্চিত করে আলোচনার মাধ্যমে সঠিক পন্থায় তাদেরকে দেশে ফেরানো উচিত। কিন্তু ভারতীয় বাহিনী সেটি না করে নির্জন দ্বীপ বা চরে তাদের ফেলে রেখে যাচ্ছে। এটি বন্ধে আমরা উদ্যোগ গ্রহণ করব। রবিবার (১ জুন) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনস্থ নবনির্মিত দেবহাটার ছুটিপুর বিওপি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যশোর রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর (পিএসসি)। বিওপি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো.আশরাফুল হক, (পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারি), রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার (বিএসপি, পিএসসি, আর্টিলারি), নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.শাহারিয়ার রাজীব, (পিএসসি, সিগন্যালস্), যশোর এফআইজি ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার মেজর মো.আমিনুর রহমান, (জি+, আর্টিলারি), রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ (ট্যাজ, বিসিজিএম, পিসিজিএম, বিএন), নীলডুমুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস (এএমসি), দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান শিমুল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, ইউপি সদস্য জাকির হোসেন, মাহমুদ হোসেন সহ নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য ও বিজিবি কর্তৃক আমন্ত্রিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছুটিপুর বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি বিওপিতে দুস্থ অস্বচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা