মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইটালী প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের মেয়ে গৃহবধূ আনজুমান আরা (৫৮) এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৪ বছর পূর্বে সাতক্ষীরার শহরের মুনজিতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে হিমু চেীধুরী (৬০) এর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার করাকালে বিবাদীর ঔরষে আমার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আমারা কন্যার নাম শাহেলা হাসান। বর্তমানে সে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। কন্যা শাহেলার জন্মের কিছুদিন পর আমার স্বামী হিমু চেীধুরী ইটালীতে যায়। ইটালীতে থাকাকালিন মাঝে মধ্যে সে দেশে এসে বাড়িতে আসতো। এভাবে চলার একপর্যায় সে বাড়িতে আসা বন্ধ করে দেয় এবং আমার ও মেয়ের সাথে কোন প্রকার যোগাযোগ রাখে না। পরে আমরা জানতে পারলাম যে আমার স্বামী হিমু চেীধুরী ঢাকায় আরেকটি বিয়ে করেছে এবং গোপনে ইটালী থেকে সেখানে আসা যাওয়া করে। আরো বেশ কিছুদিন পরে জানতে পারি যে, সে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে আরো একটি বিয়ে করেছে। স্বামী হিমু চেীধুরী বিদেশে থাকাকালে আমার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখায় অনেক কষ্টে আমি আমার কন্যাকে লেখাপড়া শিখাইতেছি।

গৃহবধূ আনজুমান আরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন আমাদের সাথে কোন যোগাযোগ না রাখার পর হঠাৎ করে রোববার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে হিমু চেীধুরী মুনজিতপুরস্থ আমার বাড়িতে আসে এবং কোন কিছু বুছে উঠার আগেই সে আমাকে মারপিট শুরু করে। এসময় বহু বিবাহের নায়ক হিমু চৌধুরী আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে। ঘটনা জানতে পেরে আমার বোনের ছেলে মোঃ মোরশেদ ওমর ফিরোজ এসে ঠেকাতে গেলে হিমু তার মুখে বিষাক্ত গ্যাস স্প্রে করে যার ফলে তার মুখ জ্বালা পোড়া করে এবং সে অজ্ঞান হয়ে যায়।

তিনি আরো বলেন, এঘটনার একপর্যায় হিমু জোরপূর্বক আমাকে বাড়ি থেকে বর করে দিয়ে আমার বসত ঘরে তালা মেরে দেয়। এসময় হিমু আমার কাছ থেকে একটি টি বাটন ও একটি স্মার্ট মোবাইল সেট কেড়ে নেয়। আমার বসত ঘরে নগদ ২৬ হাজার টাকা এবং আমার ও মেয়ের ১৬ লক্ষ টাকা মূল্যের প্রায় ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার রয়েছে। এছাড়া ঘরে ২ লক্ষ টাকার বিভিন্ন সংসারিক মালামাল আছে। আমি বাড়িতে ঢুকতে গেলে আমাকে খুন জখম করবে বলে হুমকি দেয় সে। খবর শুনে সন্ধ্যায় আমার মেয়ে শাহেলা গোপালগঞ্জ বিশ্ব বিদ্যালয় থেকে সাতক্ষীরায় চলে এসেছে। ঘরে তালা মারা থাকায় এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা ঘরে ফিরতে পারছিনা। ফলে বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মেয়েকে নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।

তিনি স্বামী হিমু চৌধুরীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়ে একমাত্র মেয়েকে নিয়ে যাতে নিজের ঘরে ফিরতে পারেন তার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান