মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সাতক্ষীরা জেলার তিনটি উপজেলায় নির্বাচন হবে। এই উপলক্ষে আজ ২১ এপ্রিল রবিবার দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে তালা উপজেলায় ৭ জন, দেবহাটা উপজেলায় ৫ জন এবং আশাশুনি উপজেলায় ৪ জন মোট ১৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে তালা উপজেলায় ৬ জন, দেবহাটা উপজেলায় ২ জন এবং আশাশুনি উপজেলায় ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা উপজেলায় ২ জন,দেবহাটা উপজেলায় ২ জন এবং আশাশুনি উপজেলায় ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, ১) মোঃ রফিকুল ইসলাম, পিতা মোঃ খলিলুর রহমান, গ্রাম দক্ষিণ পারুলিয়া, ২) মোঃ আবু রায়হান, পিতা – লুৎফর রহমান, গ্রাম সখিপুর, ৩) মোঃ মুজিবুর রহমান, পিতা মোঃ মাদার আলী, গ্রাম- রামনাথপুর, ৪) মোঃ আল ফেরদৌস, পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম কোমরপুর, ৫) মোঃ গোলাম মোস্তফা, পিতা মতিউর রহমান, গ্রাম দক্ষিণ কুলিয়া।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১) মোঃ হাবিবুর রহমান, পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম মাঘরি, ২) বিজয় কুমার ঘোষ,পিতা বিনয় কুমার ঘোষ, গ্রাম ঘোষপাড়া পূর্ব কুলিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১) জি এম স্পর্শ পিতা বিন্দাবন স্বর্ণকার, গ্রাম সুবর্ণবাদ, এবং ২) মোছাঃ আমেনা রহমান, স্বামী – উচ্চমান গাজী গ্রাম কোমরপুর।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ