বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

পাট ও পাটশিল্প রক্ষা, করোনায় কর্মহীন মানুষের রাষ্ট্রীয় সহায়তা প্রদান, স্বাস্থ্য খাতের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিরসনের দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৫ টায় শহরের খুলনা রোড় মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য ইঞ্জি: আবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু।

এসময় সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড অজিত কুমার রাজবংশী, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, কমরেড শিবপদ গাইন, আলী হোসেন, বাবু গাজী, রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার; যতবার খুশি ততবার জ্বালানির দাম বৃদ্ধির অশুভ উদ্দেশ্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ, দুর্নীতিবাজদের বিচার এবং করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন-রোজগারহীনদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, পাটকল বন্ধ ঘোষণা সরকারের এই কৌশল মুনাফালোভী বেসরকারি মালিকদের আরও উৎসাহিত করবে। এই সিদ্ধান্তের ফলে সরকার-মালিক এবং শ্রমিকদের মধ্যেকার শিল্প বিরোধ মিমাংসাকারী হিসাবে কাজ করার নৈতিকতাও হারাল। কমিশন বা সুবিধাভোগী না হলে সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারী মালিকদের হাতে তুলে দিতে এত আগ্রাসী কেন তা বোধগম্য নয়। অবিলম্বে বন্ধ পাটকল চালু ও জেলার মানুষ্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল