বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি
ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০জুলাই) সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের
চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলার উদ্বোধন করেন ধুলিহর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডিবি ফেন্ডস স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবু সানা।

এসময় অতিথি হিসেবে খেলা উপভোগ করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, নুর ইসলাম বাবু, ডিবি
ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহসীন, জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন সরকার, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রঅড়া শিক্ষক মো. হাবিবুর রহমান, রোকনুজ্জামান, সহিদুল ইসলাম, জাহাঙ্গীর কবির, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, রমেশ সরকার, আবুল হাসান প্রমুখ।

৩০/০৭/২০২২ তারিখ শনিবার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর তৃতীয় দিনের খেলায় অংশ নেয়। জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল এবং একই দিনে অপর খেলায় মুখো-মুখি হবে ভাঁলুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। জি.জি.কে.এইচ কানাই লাল
মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুলের মধ্যকার নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোলের দেখা না পেলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল ৩-২ গোলে জি.জি.কে.এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।
অপর খেলায় ট্রাইবেকারে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে হারিয়ে সেমিফাইলে খেলার গৌরব অর্জন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে আগামী ১ আগস্ট ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে
সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
  • ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’
  • সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চিকিৎসকদের সংবর্ধনা
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন
  • সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত
  • সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন
  • সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
  • সাতক্ষীরায় দুদক কর্তৃক স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন
  • সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার
  • জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় প্রশিক্ষণ
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা