বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভঙ্কর রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শুভঙ্কর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনসংলগ্ন সোনার মোড় এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করার চেষ্টা করলে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটকের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী