রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ স্লোগানে ২৪ বছর পেরিয়ে ২৫ শে পদার্পণ করলো দেশের জনপ্রিয় চ্যানেল “চ্যানেল আই’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবিলক লাইব্রেরীর হলঠরুমে বেলা সাড়ে দশটায় আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনিছুর রহিম এর সভাপতিত্বে শেখ তানজির আহমেদের সঞ্চালনায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক ঐক্য জোটের সদস্য সচিব দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব চ্যানেল টোয়েন্টিফোর এর আমেনা বিলকিস ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, শীবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ডা. মহিদার রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, জাসদ এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, গণ ফোরাম নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সভায় বক্তারা বলেন চ্যানেল আই সব সময় দেশের মাটি ও মানুষের কথা বলে। নতুন নতুন অনুষ্ঠান সৃষ্টি করে।

কৃষকের ঈদ আনন্দ, ক্ষুদে গানরাজ, তৃতীয়মাত্রা, জীব বৈচিত্র, অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে। বক্তারা আরো বলেন চ্যানেল আই-এ গুণি সাংবাদিক শাইখ সিরাজ কৃষি উৎপাদনে এবং ছাদ বাগান তৈরীতে দেশের কোটি মানুষের মাঝে উৎসাহ যুগিয়েছেন। আলোচনা সভা শেষে অতিথিরা চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে একটি শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

‎‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০২৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন : পবিত্র মোহন সভাপতি, উজ্জল সম্পাদক

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক একবিস্তারিত পড়ুন

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • সুস্থতা কামনা
  • মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় সাতক্ষীরার দুই মেধাবী সাংবাদিককে অভিনন্দন
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়
  • সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ
  • সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার
  • ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
  • সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন
  • সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন