শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মত বিনিময়

সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্থাপক।

সাংবাদিক ও জেলা প্রশাসন মানব কল্যাণে ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরাসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। সাতক্ষীরা প্রেসক্লাবের বাইরের সাংবাদিক ও তৃণমূল সাংবাদিকদের নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্তও করেন তিনি।

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের পরিচালনায় এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী সুজন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সুকুমার দাশ বাচ্চু, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ-শেখ আব্দুল ওয়াজেদ কচি, আমিরুজ্জামান বাবু, মাসুদুর জামান সুমন, মীর আবু বক্কর, তৌফিকুজ্জামান লিটু, আনোয়ার হোসেন, রমজান আলী, মাজহারুল ইসলাম, এস এম তৌহিদুজ্জামান, মোঃ আমিরুল ইসলাম, কাজী আব্দুল্লাহ আল হাবিব, মোতাহার নেওয়াজ মিনাল, মোঃ ফিরোজ হোসেন, শাহনেওয়াজ মাহমুদ রনি, শেখ হাসান গফুর, মোঃ শহিদুল ইসলাম শহিদ, এস এম আবুল কালাম আজাদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, প্রভাষক নাজমুল হক, মোঃ অহিদুজ্জামান, প্রফেসর রজব আলী, সাইফুল আযম খান মামুন, অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, এ্যাড সোহরাব হোসাইন, জি এম সোহরাব হোসেন, ফারুক হোসেন, আবীর হোসেন লিয়ন, জিয়াউর রহমান জিয়া, খায়রুল আলম সুবজ, ফিরোজ কবির, গোলাম মোস্তফা, হাবিবুল্লাহ বাহার, ইদ্রিস আলী, এম হাফিজুর রহমান শিমুল, আহম্মাদ উল্লাহ বাচ্চু, গাজী জাহাঙ্গীর কবির, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, তাপস কুমার ঘোষ, মোঃ হাসান ইকবাল মামুন, শেখ বাদশা, শাহজাহান আলম, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, সেকেন্দর আবু জাফর বাবু, সৈয়দ মারুফ হোসেন, শিরিনা সুলতান, তাপস সরকার, আল ইমরান খান রাব্বি, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আবু জাফর মোহাম্মদ সালেহ, সুজাউল হক , মিজানুর রহমান, মেহেদী, আবদার রহমান, মোঃ মনিরুজ্জামান, দেবাশিষ চক্রবর্তী সহ বিভিন্ন ইলেকট্রনি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত