শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ ও ৩০ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ছাড়া থাকছে না অন্য প্যাকেজ

থাকছে না ৩ ও ১৫ দিন মেয়াদের মোবাইল ইন্টারনেট ডেটা প্যাকেজ। শুধু থাকবে ৭ ও ৩০ দিন মেয়াদ এবং আনলিমিটেড ডেটা প্যাকেজ। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা বিষয়ক সভায় এ ঘোষণা দেয় বিটিআরসি।

সংস্থাটি জানায়, বর্তমানে ৯৫টি প্যাকেজ থাকলেও ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা মোট ৪০টি প্যাকেজ পাবেন। এছাড়াও ৫০ জিবি পর্যন্ত ডেটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে। সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মোবাইল অপারেটররা বাড়তি মুনাফা করতে মেয়াদের চক্র গড়ে তুলেছে। এতে গ্রাহক বিভ্রান্ত হচ্ছে। এই চক্র ভেঙ্গে দিতেই এমন সিদ্ধান্ত।ভবিষ্যতে মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম বেঁধে দেয়া হবে বলেও জানান তিনি।

তবে মোবাইল অপারেটরদের দাবি, এর ফলে নিম্ন আয়ের মানুষ এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। একই সাথে ডেটা প্যাকের গ্রাহক কমায় কমবে রাজস্বও। তাই এই সিদ্ধান্তটি পু:নবিবেচনার দাবি তাদের

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ