শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে এসময় বিমানবন্দরে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নিউইয়র্কে জড়ো হচ্ছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে বরণ করে নিতে, উৎসবে মেতেছে তারা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সন্ধ্যার পর থেকেই তারা ভীড় করতে শুরু করেন, বিমানবন্দরে।

পুরো বিমানবন্দর এলাকা শ্লোগানে শ্লোগানে ভরিয়ে তোলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেবল তাই নয়, এই দৃশ্য এখন চোখে পড়ছে, নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি এলাকায়।

জাতিসংঘে যেসব বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীজাতিসংঘে যেসব বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও প্রধানমন্ত্রী এবার রোহিঙ্গা ও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সার্বজনীন স্বাস্থ্য ও অর্থায়নসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে যোগ দেবেন।

আগামী ২২ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। একই দিনে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে একটি নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন। তার আগে, ১৯ সেপ্টেম্বর অংশ নেবেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া নৈশভোঁজে

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী