শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সিটিজেন অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সোস্যাল সেফটিনেটের আওতায় ইউনিয়ন পরিষদের মাতৃত্বকালীন ভাতার ১২ টি মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর সিটিজেন ভয়েজ অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দেবহাটা সরকারী পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের পরিচালনায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সুশীলনের সহকারী পরিচালক শেখ মনিরুজ্জামান মনির প্রমুখ।
সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, সুশীলনের সিডিও নীলকান্ত, মোমেনা খাতুন, জোসনা বালা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত থেকে অংশ নেন।

এসময় সোস্যাল সেফটিনেটের আওতায় ইউনিয়ন পরিষদের মাতৃৃত্বকালীন ভাতার ১২ টি মনিটরিং স্ট্যান্ডার্ড এর উপর পুরুষ, নারী, বালক ও বালিকা- ৪ টি দল স্কোরকার্ডের মাধ্যমে সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ উপস্থাপন করেন। স্কোরকার্ড অনুযায়ী প্রায় সমগ্র স্ট্যান্ডার্ডের ভাল ফলাফল পরিলক্ষিত হয় কিন্তু সাধারন জনগনের মতামতের ভিত্তিতে মাতৃৃত্বকালীন ভাতার পরিমান বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি ও প্রচারণা বাড়ানোর ক্ষেত্রে একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সভার প্রধান অতিথি ও সভাপতি উল্লেখ করেন, প্রচারণার কার্য্যক্রম চলমান আছে এবং বাকি ২ টি জাতীয় পর্যায়ে উপস্থাপনের ব্যাপারে সুপারিশ করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম ও দাঁদপুর শিশু ফোরাম সভাপতি হালিমাতুস সাদিয়া।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়