শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে দেবহাটার লাখ টাকার ঔষধি বাগান

সাতক্ষীরার দেবহাটার সাবেক ইউএনও বর্তমান এডিসি হাফিজ-আল আসাদের হাতে গড়ে তোলা প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত ঔষধি বাগানটি ধ্বংশ হওয়ার পথে। যার ফলে অর্জনকৃত সম্পদ ধ্বংশের পাশাপাশি সরকারের বিপুল পরিমান অর্থ নষ্ট হতে যাচ্ছে।

দেবহাটা উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে মনোনীত হন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন শাখা-২ এর ‘গ’ শ্রেণিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পুরস্কারে মনোনীত হয়ে গত ১৮ জুলাই ২০১৮ তারিখে প্রধানমন্ত্রী এই পুরস্কার লাভ করেন।

তৎকালিন সময়ে দেবহাটার সাবেক নির্বাহী অফিসার নিজ উদ্যোগে উপজেলার মধ্যে একটি ঔষধি গাছের বাগান তৈরী করেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির দূর্লভ গাছের চারা রোপন করা হয়। প্রায় ৩ একর জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ভেষজ (ঔষধি) ছাড়াও শোভাবর্ধনকারী ও দেশীয় বিলুপ্ত প্রায় গাছের চারা রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় ফল, টক জাতীয় ফল, ঔষধী গাছ রক্ষা, নতুন প্রজন্মকে বর্ণিত গাছসমূহের সাথে পরিচিতি ঘটানো এবং বিলুপ্তপ্রায় গাছসমূহকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এই এই উদ্যোগ হাতে নেন তিনি।

২০১৪ সালে তৈরী করা বাগানের বর্তমানে সীমানা বেড়া এবং ২০২৫টি ফলজ, বনজ, ঔষধি ও বিলুপ্ত গাছের অস্থিত্ব বিলিন হয়ে গেছে। বাগানটি এখন গরু, ছাগলের চরন ভূমিতে পরিণত হয়েছে। শুধু দাঁড়িয়ে আছে কেবল গেইটটি। বাগানের ভিতর দিয়ে তৈরী হয়েছে মানুষে যাওয়া আসার পথ।

হাফিজ আল আসাদ বদলি হওয়ার পর অযত্নে আর অবহেলায় বাগানটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে স্থানীয় অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এতবড় অর্জন আজ সময়ের সাথে সাথে বিলিন হয়ে গেছে। এতে করে সংশ্লিষ্টদের দায়ী করছেন সচেতন মহল। তাই বাগানটি পুনঃরায় নতুন রূপে সাজাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান