রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা আলমগীর আলম লিটনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পুলিশি বাধা উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী।

বুধবার সকালে আনুলিয়া ইউনিয়নের একসোরা বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন আনুলিয়া ইউিনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবর রহমান, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দীন সানা, আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক আল আমিন, আব্দুল বারিক প্রমুখ।

বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম লিটন ইউনিয়ন পরিষদের গ্রাম অবকাঠামো উন্নয়ন না করে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি, এলজিএসপিসহ বিভিন্ন খাতের কাজ না করে তার বরাদ্দকৃত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি নির্বাচিত ইউপি সদস্যদের প্রকল্প কমিটিতে না রেখে তার কর্মচারীদের দিয়ে ভুয়া ইউপি সদস্য বানিয়ে প্রকল্প কমিটি বাস্তাবায়ন করে এই টাকা আত্মসাৎ করেছেন। আর এই আত্মসাতকৃত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়ায় গড়ে তুলেছেন বিলাস বহুল চারতলা ভবন। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদে সুপেয় পানি পান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামীয় দেয়া পানির ট্যাংকিটি তিনি সেখানে না বসিয়ে সেটি তার আলীসান ভবনের উপর বসিয়েছেন। যা নিয়ে তার পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় জনগন খুবই ক্ষুদ্ধ।

বক্তারা এ সময় দুর্নীতিবাজ চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারনের জোর দাবি জানান।

মানববন্ধান ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস