রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরার পিরোজপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মারপিট! থানায় অভিযোগ

আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। এব্যাপারে ইসরাফিল সরদারের পুত্র আমিরুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, একই গ্রামের আব্দুল মাজেদ সানার পুত্র মোস্তাফিজুর রহমান গংদের সঙ্গে পিরোজপুর মৌজার ৭৫ শতক জমি নিয়ে আমিরুল ইসলামের বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আমিরুল ইসলাম গংরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজরিপ করে ভিটাবাড়ী ও পুকুরের সীমানা নির্ধারন পূর্বক ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তি নিয়ে মোস্তাফিজুর রহমান গংরা, সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে এল,এস-২৩১/২২নং মামলা দায়ের করেন।

মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় সোমবার সকালে মোস্তাফিজুর রহমান গংরা বেআইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিরুল ইসলামের ভোগ দখলীয় ভিটা-বাড়ী ও পুকুরের সীমানায় অনধিকার প্রবেশ করে সীমানার খুটি উপড়াইয়া ফেলে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করে।

আমিরুল গংরা বাঁধা দিতে গেলে মোস্তাফিজুর রহমান গংরা আমিরুল, আমিরুলের স্ত্রী মাহবুবা খাতুন ও ভাবী বেগম খাতুনকে এলোপাতাড়ী মারপিট করে ফোলা জখম করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। এব্যাপারে ন্যায় বিচার পেতে আমিরুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব