সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইংলিশ লিগে প্রথম মুসলিম নারী রেফারি

বিশ্বে প্রথম মুসলিম নারী রেফারি হওয়ার গৌরব অর্জন করেছেন জাওয়াহির রোবেল। তিনি ইংলিশ ফুটবল লিগের প্রথম মহিলা মুসলিম রেফারি।রোবেলের স্বপ্ন ছিলো, তিনি একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পরিচালনা করবেন। এজন্য ১০ বছর বয়সে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সোমালিয়া থেকে লন্ডনে পাড়ি জমান। রোবেলের বর্তমান বয়স ২৬।

রোবেল প্রথমে স্থানীয় খেলাগুলোতে রেফারিং শুরু করেন। পরে স্থানীয় ক্লাবগুলোর প্রস্তাবনায় রেফারি হয়ে উঠেন রোবেল।

তার ভাষ্য, সে প্রথমে স্থানীয় খেলাগুলোই পরিচালনা করতো। তিনি বলেন, একদিন কিছু লোকজন বললো, তাদের খেলা পরিচালনার পর্যাপ্ত রেফারি নেই। আমি রেফারি হতে চাই কিনা। আমি রাজি হলাম।

তিনি আরো বলেন, আমি কেবল খেলা পরিচালনা শুরু করেছি। আমি ফুটবলকে ভালবাসি, খেলার নিয়মগুলোকেও ভালবাসি।

প্রতিবন্ধকতার বিষয় উল্লেখ করে করে রোবেল বলেন, আমি প্রথমে খেলোয়াড় হিসেবে স্থানীয় একটি ক্লাব থেকে প্রস্তাব পাই। কিন্তু তাতে আমার বাবা-মা বাধা দেয়। তারা চেয়েছিলো আমি যেন অন্য মেয়েদের মতো সাধারণ জীবনযাপন করি। তবে আমার স্বপ্ন ছিলো একজন নামকরা ফুটবলার হওয়া। আর খেলোয়াড়ি জীবন শেষে রেফারি হওয়া। কিন্তু আমার সে স্বপ্ন পূরণ হয়নি। তবে, আমি যা হতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট।

তবে খেলা পরিচালনা করতে গিয়ে নানাসময় রোবেল ব্যতিক্রম সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাকে দেখে অবাক হন। আবার অনেক খেলোয়াড় তাকে অপমানও করে ফেলেন।

রোবেলের বলেন, মাঠে খেলোয়াড়েরা আমার হিজাব দেখে অবাক হয়ে যায়। আমার খেলা পরিচালনার প্রথম যেদিন আমি মাঠে যাই, সেদিন রেফারির জামা পরে যাইনি। পরে কর্মরত ব্যক্তির কাছে গিয়ে যখন রেফারির জামা চাইলাম তখন তিনি রীতিমত অবাক হলেন। তিনি বললেন, এটা অসম্ভব। আপনি কি সত্যিই রেফারি?

রোবেলের মতে, মানুষের দুর্বলতা ও অন্যদের সাথে তা প্রকাশ করার মধ্যেই তার শক্তি লুকিয়ে থাকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মহিলা মুসলিম রেফারি হতে পেরে নিজে ভালো লাগছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি