মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা সতর্কতায় কলারোয়ার ৩ সীমান্ত ইউনিয়নে বিশেষ বিধি-নিষেধ

সম্প্রতি ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে। সেই কারণে জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নে বাড়তি সতর্কতা, বিধি-নিষেধ ও বিশেষ নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে ওই বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাব রোধে অবৈধভাবে ও চোরাপথে কেউ ভারত-বাংলাদেশে যাতায়াত না করতে পারে সেজন্য কড়া নজরদারির পাশাপাশি ওই ৩ ইউনিয়নের বাজারগুলোতে ২জুন থেকে সন্ধ্যা ৭টার পর ঔষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ, জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে নির্দেশনায় বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এলক্ষ্যে বুধবার (২জুন) পৃথক সময়ে উপজেলার সোনাবাড়িয়া, কেঁড়াগাছি ও চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিজিবি প্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী ও সুধিজনদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

সভায় অবৈধ মানব পাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়। বিজিবির পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন