বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসিতে ৭৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে।

ফলাফলে কলারোয়া উপজেলার বেশির ভাগ স্কুলে জিপিএ-৫ ও পাসের হার বৃদ্ধি পেয়েছে।
তবে গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় আশানুরুপ ভাল ফলাফল করেছে।
এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে নেই কোন হতাশা ও চরম অসন্তোষ। খুশি হয়েছেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

উপজেলার একাধিক স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর স্কুলে ভাল পড়া লেখার কারনে ফলাফল ভাল হয়েছে।

এ বছর কলারোয়া উপজেলার ৪৮টি হাইস্কুলের মধ্যে যেসব স্কুল গুলো ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করেছে তাদের মধ্যে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল ৭৭ জন ছাত্র/ছাত্রী এ-প্লাস পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান। ৩৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল, ৩১ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫পেয়ে ৩য় স্থান অধিকার করেছে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।২১ জন ছাত্র/ছাত্রী এ-প্লাস পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছে ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়।

এদিকে কলারোয়া সরকারী জি কেএমকে পাইলট হাই-স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, স্কুলের ভলো ফলাফলে শিক্ষকদের কঠোর প্ররিশ্রম এবং শিক্ষার্থী অধ্যবসায় ও অবিভাবকদের সহযোগিতার কারনে এই ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আগামীতেও আমরা উপজেলার শীর্ষ স্থান ধরে রাখব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কলারোয়া উপজেলায় এ বছর এসএসসিতে পরীক্ষায় ৪৮টি হাই-স্কুলের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কলারোয়া সরকারী জি.কে.এম.কে মডেল পাইলট হাইস্কুলর জেনারেল শাখা থেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!